মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Title :
নির্বাচনের দায়িত্ব পাওয়া ফেডারেশন কর্মকর্তাদের চোখ জাপান সফরে! ১৭টি মন্ত্রিসভা বৈঠকে ১০৮ সিদ্ধান্ত, বাস্তবায়ন ৭৪ শতাংশ তৃণমূল নেতা আশীষ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত লাশ উদ্ধার দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইকবালের কার্যালয় সিলগালা কুড়িগ্রামে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হলো ভূরুঙ্গামারী, ওসি আজিম উদ্দিন সেরা

গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম স্মরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
11

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার বাদ জোহর নগরীর নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের জামে মসজিদে এই বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সংসদ সদস্য আবু সুফিয়ান এবং সদস্যসচিব নাজিমুর রহমানসহ দলীয় শীর্ষস্থানীয় নেতারা।

দোয়া মাহফিলে বক্তারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বিএনপি চেয়ারপারসনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করেন। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী নেতাকর্মীদের আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়া তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের কল্যাণ এবং দেশের সার্বিক সমৃদ্ধি ও শান্তির জন্য দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com