শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Title :
গাসের সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী আরজি কর মামলায় তৃণমূলের সাবেক বিধায়কসহ ২ নেতা গ্রেফতার, বিজেপির উল্লাস নাটোরে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় ছাত্রদলের তিন কর্মী বহিষ্কার নাটোরে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তিন কর্মী বহিষ্কার গ্যাস সংকট কাটাতে দুই বছর লাগতে পারে: বাণিজ্যমন্ত্রী লালমনিরহাটে ২১ লাখ টাকার ভারতীয় ইয়াবাসহ বড় চালান জব্দ, বিজিবির অভিযান বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না সৈয়দপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন সানারুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ  চার জন ফেনী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় দুই নারী আটক, জেলহাজতে প্রেরণ

সৈয়দপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন সানারুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯ Time View
14

মোঃ মাইনুল হক (নীলফামারী)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সৈয়দপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কাশিরামবেলপুকুর ইউনিয়নের কৃতি সন্তান মো. সানারুল ইসলাম। তার এই গুরুত্বপূর্ণ প্রাপ্তিতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আনন্দের বন্যা বইছে।

গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ও পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। সানারুল ইসলামের এই অর্জনে কাশিরামবেলপুকুর ইউনিয়নসহ পুরো সৈয়দপুর উপজেলার যুবদল নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর থেকেই রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাকে শুভেচ্ছা বার্তা জানিয়ে তার ভবিষ্যৎ রাজনৈতিক সফলতা কামনা করেছেন।

ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীদের মতে, উপজেলা কমিটিতে সানারুল ইসলামের এই পদায়ন পুরো এলাকার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তারা আশা প্রকাশ করেন, তার বলিষ্ঠ নেতৃত্বে সৈয়দপুর উপজেলা যুবদল আরও বেশি সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com