শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Title :
বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না সৈয়দপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন সানারুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ  চার জন ফেনী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় দুই নারী আটক, জেলহাজতে প্রেরণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ ৪ নেতা গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: শাহজাহান চৌধুরী শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত হবিগঞ্জে আ.লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

৭ এএসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View
20

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার প্রয়োগ ঘটিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা নিয়ম অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা ভোগ করবেন।

অবসর পাওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন নূরে আলম সিদ্দিকী, মো. নুরুল মোত্তাকিন, কাজী ওয়াজেদ আলী, মো. সৈয়দুজ্জামান, মো. গোলাম কিবরীয়া, মোহাম্মদ মিজানুর রহমান এবং মো. রবিউল ইসলাম। প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরের সুনির্দিষ্ট কারণ হিসেবে কেবল ‘জনস্বার্থে’র কথা উল্লেখ থাকলেও, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে বিগত সরকারের আমলে রাজনৈতিক কর্মসূচি দমন ও বিরোধী মতের দমনে তাদের ভূমিকা নিয়ে বিতর্ক ছিল। এদের মধ্যে কেউ কেউ কর্মকালীন নানা পুলিশ পদক ও পুরস্কারও অর্জন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com