শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Title :
গণভোটের রায়কে খণ্ডিতভাবে গ্রহণের সুযোগ নেই: মিয়া গোলাম পরওয়ার সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ: বিষাক্ত গ্যাসে প্রাণহানি বেড়ে ৭, এলাকায় উত্তেজনা গণভোটের পুরো রায় বাস্তবায়নের আহ্বান জানালেন গোলাম পরওয়ার সব অলাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করছে ইন্দোনেশিয়া ছাত্রদলের নতুন কমিটির খসড়া প্রধানমন্ত্রীর টেবিলে, যে কোনো সময় ঘোষণা ‘তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে টেনে নেওয়া লজ্জাজনক’: নুসরাত ফারিয়া আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, ছাত্রদল থেকে নয় : নাছির রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’ ছাত্রদলের সা. সম্পাদক হিসেবে আজ শেষ দিন: নাসির ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আজ শেষ দিন

রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দুপুরের পর ইসিতে জমা দেবে বিএনপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
6

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি আজ দুপুর ১২টার পর নির্বাচন কমিশনে তাদের মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম জমা দেবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে উপস্থিত হয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করবে। নির্বাচন কমিশনও ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।

এদিকে, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে দল থেকে এখনো কোনো নাম ঘোষণা করা হয়নি। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট ইতিমধ্যে কর্নেল (অব.) অলি আহমদকে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদীয় ব্যবস্থার বর্তমান সমীকরণে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে নানা বিশ্লেষণ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com