শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Title :
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ: বিষাক্ত গ্যাসে প্রাণহানি বেড়ে ৭, এলাকায় উত্তেজনা গণভোটের পুরো রায় বাস্তবায়নের আহ্বান জানালেন গোলাম পরওয়ার সব অলাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করছে ইন্দোনেশিয়া ছাত্রদলের নতুন কমিটির খসড়া প্রধানমন্ত্রীর টেবিলে, যে কোনো সময় ঘোষণা ‘তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে টেনে নেওয়া লজ্জাজনক’: নুসরাত ফারিয়া আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, ছাত্রদল থেকে নয় : নাছির রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’ ছাত্রদলের সা. সম্পাদক হিসেবে আজ শেষ দিন: নাসির ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আজ শেষ দিন একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সব অলাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করছে ইন্দোনেশিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার দেশের অলাভজনক ও অকার্যকর রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বন্ধের এক সাহসী উদ্যোগ গ্রহণ করেছেন। চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৭৫০টিরও বেশি সরকারি প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট জানান, দেশজুড়ে ছড়িয়ে থাকা ১ হাজার ৭৪টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে সিংহভাগই কার্যত উৎপাদনহীন, যা রাষ্ট্রের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এগুলোর অনিয়ম খতিয়ে দেখতে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ আদালত গঠনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

এই ব্যাপক পুনর্গঠন প্রক্রিয়াকে বিশ্বের অন্যতম বৃহত্তম করপোরেট সংস্কার হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট প্রাবোও। এরই মধ্যে ২৯০টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এবং বছর শেষে কার্যকর প্রতিষ্ঠানের সংখ্যা ৩০০-তে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে সরকারি খাতে ইতিমধ্যে প্রায় ২.৮ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ সাশ্রয় হয়েছে। মূলত পরিচালনা পর্ষদের বিলাসিতা, রক্ষণাবেক্ষণ খরচ ও অহেতুক ভ্রমণ ব্যয় কমিয়ে রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহারের ওপর জোর দিচ্ছে বর্তমান সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com