বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
কুলিয়ারচরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে মারধর: নিরাপত্তা কোথায়? ভারতে বাজার করতে বেরিয়েছিলেন মুসলিম নারী, তুলে বাংলাদেশে পুশ-ইন ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি ফ্যামিলি কার্ডের জরিপকারী নিয়ে দলীয়করণের অভিযোগ জামায়াতের ফ্যামিলি কার্ড নিয়োগ নিয়ে পদত্যাগ, সেই ছাত্রদল নেতা বললেন ‘সংগঠনের সঙ্গেই আছি’ বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী চাঁদাবাজির মামলায় কারাগারে থাকা জামায়াত নেতার পাশে দাঁড়ালেন দল থেকে বহিষ্কৃত এমপি নজরুল নাটোরে ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ মাত্র ৪ শতাংশ বনভূমি নিয়ে চরম জলবায়ু ঝুঁকিতে লালমনিরহাটের তিস্তাপাড়ের মানুষ

কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
11

কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত পেট্রোল ঢেলে এই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পরদিন মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে বেশ কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে এবং স্মৃতিস্তম্ভের অদূরে দাঁড়িয়ে বিভিন্ন উসকানিমূলক মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে বক্তাদের শেখ হাসিনার প্রত্যাবর্তনসহ নানা রাজনৈতিক বক্তব্য দিতে শোনা গেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা। আন্দোলনকারী নেতা আলমাস হোসেন একে একটি পূর্বপরিকল্পিত নাশকতা বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ধরনের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে তারা আগেই পুলিশকে বিষয়টি অবহিত করেছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও মডেল থানার ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com