রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Title :
মহাস্থানগড়ের সীমানার মধ্যে যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে গাঁ\জাসহ গ্রেফতার ১, আটক ৩ চন্দনাইশে মহাসড়কসংলগ্ন বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত ৬ দোকান লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম-মুয়াজ্জিনের ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ায় দুই বিএনপি নেতা বহিষ্কার ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগ, তদন্ত কমিটি মাতারবাড়ির মেগা প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানোর আবেদন এসএসসির ফল শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন কখন, শিক্ষার্থীরা পাবে কীভাবে পলককে ইন্টারনেট একটু স্লো করে দিতে বলেছিল ওবায়দুল কাদের

ইনফান্তিনোকে ‘সরানোর চক্রান্ত’, তীব্র সমালোচনা ফিফার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭ Time View
9

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার ও ভিত্তিহীন আক্রমণ’ চালানো হচ্ছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সংস্থাটি। ইনফান্তিনোকে দুর্বল করার এক ধারাবাহিক চেষ্টার অংশ হিসেবেই এসব করা হচ্ছে বলে দাবি করেছে ফিফা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি টেলিগ্রাফ’-এর একটি প্রতিবেদনের পর এই চরম উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবেদনটিতে দাবি করা হয়, উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে ইনফান্তিনোর সঙ্গে এক নারীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এবং পরবর্তীতে সেই নারীকে উয়েফা থেকে বড় অঙ্কের বিদায়ী ভাতা দেওয়া হয়। ফিফার একজন মুখপাত্র শুরুতেই এই অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন।

পরবর্তীতে ফিফা এক আনুষ্ঠানিক বার্তায় জানায়, উদ্দেশ্যপ্রণোদিত জল্পনা-কল্পনা ও অনুমানকে তথ্য হিসেবে উপস্থাপন করা মোটেও উচিত নয়।

অবশ্য কেবল এই অভিযোগই নয়, সম্প্রতি ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবকে কেন্দ্র করে ইউরোপীয় ফুটবলের গর্ভনিং বডি উয়েফাসহ ইউরোপের একাধিক দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের কড়া সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। বিতর্কিত সেই প্রস্তাবে ফিফার বাণিজ্যিক ও টিকিট স্বত্ব পরিচালনা করতে একটি নতুন সংস্থা তৈরির কথা বলা হয়েছিল, যার ২১ শতাংশ শেয়ার একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার পরিকল্পনা ছিল।

তীব্র বিরোধিতার মুখে সেই প্রস্তাব বাতিল হলেও উয়েফা জানিয়েছে, ইনফান্তিনোর ওপর থেকে তারা আস্থা হারিয়েছে। এমনকি গত শুক্রবার নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের (এনএফএফ) সভাপতি লিস ক্লাভনেস ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানান।

প্রয়োজনে ফিফার অনুষ্ঠান ও টুর্নামেন্ট বয়কটের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে উয়েফা।
তবে ফিফা শনিবার স্পষ্ট ভাষায় জানিয়েছে, ইনফান্তিনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। বিবৃতিতে বলা হয়, ‘এটা এখন পুরোপুরি স্পষ্ট যে কিছু পক্ষ ফিফা ও এর সভাপতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সংঘবদ্ধভাবে কাজ করছে। সদস্য দেশগুলোর সমর্থন না পেয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাইপাস করে মনগড়া অভিযোগ, কুৎসা ও ভুল তথ্য ছড়িয়ে উদ্দেশ্য হাসিল করতে চাইছে একটি মহল।’

ইনফান্তিনোর বিরোধিতা মূলত ইউরোপকেন্দ্রিক হলেও বিশ্ব ফুটবলের অন্য অঞ্চলগুলো তার পাশেই দাঁড়িয়েছে।

দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল এবং মেক্সিকান ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে, ২১১টি সদস্য দেশের পূর্ণাঙ্গ ভোট ছাড়া ইনফান্তিনোকে সরানোর যেকোনো চেষ্টা তারা প্রত্যাখ্যান করবে। আফ্রিকার ৫৪টি দেশ নিয়ে গঠিত কাফও একযোগে ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।
গত বুধবার মরক্কোর রাবাতে বোর্ড সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন ইনফান্তিনো। ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম ও ইনফান্তিনোর পক্ষ থেকে সেই বিতর্কিত প্রস্তাবের জন্য দুঃখ প্রকাশ করা হলেও স্পষ্ট জানানো হয়, সংস্থার সততা ও সুশাসনের ওপর কোনো আঘাত আর বরদাশত করা হবে না।

কঠিন বার্তা দিয়ে ফিফা জানায়, পরিবর্তন কখনোই সবার পছন্দ হয় না, তবে তা বলে সভাপতির গণতান্ত্রিক কর্তৃত্বকে অস্বীকার করা যায় না। ফিফা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়, কিন্তু তার মানে এই নয় যে সত্যকে বিকৃত করে ভিত্তিহীন অভিযোগ তোলা যাবে। ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে ফিফা আইনি ও শক্ত হাতে তার জবাব দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com