পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আল তারিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুরের বিরামপুর থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। শুক্রবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় শহরের রামেরডাঙ্গা এলাকার বাসিন্দা কাজী আল তারিকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
8
পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আল তারিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুরের বিরামপুর থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। শুক্রবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় শহরের রামেরডাঙ্গা এলাকার বাসিন্দা কাজী আল তারিকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে জেলা কারাগারে পাঠানো হয়েছে।