শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Title :
বনানীতে মশাল মিছিলের চেষ্টা: ৩ জন কারাগারে, ৪ শিশু উন্নয়নকেন্দ্রে সিগারেট ধরাতে দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ রাতে গুলশানে আওয়ামী লীগের গোপন বৈঠক, গ্রেফতার ৬ জবিতে ভিডিও করার অপরাধে শিক্ষার্থীর চোয়াল ভাঙল ছাত্রদল বাঁশখালীতে বন্যাদুর্গত ১০০ পরিবার পাচ্ছে নতুন ঘর: ডিসি জাহিদুল ‘শেখ হাসিনা দেশে ফিরলে বরণ করে নিব ফাঁসির কাষ্ঠে নেওয়ার জন্য’ মাঝরাতে সড়ক আটকে জন্মদিন পালন-গুলিবর্ষণ করে উদযাপন, গ্রেফতার ১০ পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারিক গ্রেফতার দেশে আ.লীগ ফিরলে দায়ী থাকবে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলন ও দেশে ফেরার ঘোষণা নিয়ে কী বলছেন বিশ্লেষকেরা

বাঁশখালীতে বন্যাদুর্গত ১০০ পরিবার পাচ্ছে নতুন ঘর: ডিসি জাহিদুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২ Time View
3

সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালীর ১০০টি গৃহহীন পরিবারের জন্য নির্মিত নতুন ঘর আগামী ৯ আগস্ট হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর হাত দিয়ে ঘরগুলো বিতরণের জন্য বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। শুক্রবার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রকল্প এলাকা পরিদর্শন করে জানিয়েছেন, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলে পরিবার ও মাটির ঘরে বসবাসকারীদের পুনর্বাসনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় নির্মিত প্রতিটি ঘর ১৮ ফুট বাই ১২ ফুট আয়তনের, যেখানে দুটি কক্ষ ও একটি শৌচাগার রয়েছে। দুর্যোগের ঝুঁকি বিবেচনায় আরসিসি পিলার, কাঠ ও টিনের সমন্বয়ে এসব ঘর টেকসই করে তোলা হয়েছে। জেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কার্যালয় এবং ত্রাণ ও পুনর্বাসন বিভাগের যৌথ তদারকিতে নির্মাণকাজ শেষ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তরের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণেরও কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ওই এলাকায় দুটি হেলিপ্যাড নির্মাণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাঁশখালীর কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী ফটিকছড়ি ও হাটহাজারীতে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান এবং স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানে কবর জিয়ারত করার পর নগরীতে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com