শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থান নিউটনের আপেল ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর সরকারবিহীন তিনদিন কেমন ছিল পরিস্থিতি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মী-সমর্থকরা সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্বও চাইবেন, দুটো একসঙ্গে চলতে পারে না প্রধানমন্ত্রীর সফর ঘিরে সেজেছে চট্টগ্রাম, থাকছে একগুচ্ছ কর্মসূচি মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
13

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তির তথ্যচিত্র নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই তথ্যচিত্র থেকে বাদ দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের ছবি-ভিডিও। আরও অনেক বিষয়ও এই তথ্যচিত্র থেকে বাদ পড়েছে, যা বিতর্কের জন্ম দিয়েছে।

এই তথ্যচিত্রের অনুমোদন দিয়েছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও সচিব মো. আশরাফুল ইসলাম। চূড়ান্ত করার আগে মন্ত্রণালয়ে একাধিকবার এটি প্রদর্শিত হয়েছে। তখন এর বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য বাদও দেওয়া হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তির অনুষ্ঠানে প্রদর্শনের আগে খসড়া তথ্যচিত্রটি দুই দফায় মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রদর্শন করা হয়। এই প্রদর্শনীগুলোতেই এর বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য বাদ দেওয়া হয়।

প্রথম দফার খসড়া তথ্যচিত্রে ছিল– জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের ছবি-ভিডিও। সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ভিডিও-ছবিও প্রাধান্য পেয়েছিল সেখানে।

তবে পরে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজনের নির্দেশনায় এই অংশগুলো বাদ দেওয়া হয়। এর বদলে গুরুত্ব দেওয়া হয় বিএনপির কর্মসূচিকে।

চূড়ান্ত সংস্করণে এই পরিবর্তনের ফলাফল প্রকাশ পায় ৫ আগস্টের অনুষ্ঠানে— যেখানে এনসিপি নেতারা অভিযোগ তোলেন, তথ্যচিত্রে জুলাই আন্দোলনের ধারাবাহিকতা সঠিকভাবে তুলে ধরা হয়নি।

একটি ঘোষিত রাষ্ট্রীয় অনুষ্ঠানের তথ্যচিত্র থেকে আন্দোলনের প্রতীকী মুখ (আবু সাঈদ) ও মূল আন্দোলনের ভিডিও সরিয়ে ক্ষমতাসীন দলের কর্মসূচিকে প্রাধান্য দেওয়ার এই সিদ্ধান্তই পরবর্তীতে পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com