বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

ডিসেম্বরে নয়, আজই দেশে ফিরে আসুন: শেখ হাসিনার উদ্দেশে বিএনপি নেতা প্রিন্স

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১০৬ Time View
126

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, ‘ডিসেম্বরে নয়, আজই দেশে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ গণহত্যা ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার অপরাধে আপনার বিচার করতে উদগ্রীব হয়ে আছে।’

গতকাল শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার যুগলী ইউনিয়নের ঘোষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হালুয়াঘাট উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শেখ সাদিরের স্মরণে যুগলী ইউনিয়ন কৃষকদল এই আয়োজন করে। উল্লেখ্য, গত ২৩ মে মৃত্যুবরণ করেন শেখ সাদির।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র শুরু করেছে। ডিসেম্বরে দেশে আসার হুংকার সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ। তিনি (হাসিনা) আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। প্রিন্স বলেন, ‘আমরা চাই তিনি আজই দেশে ফিরে এসে আইনের কাছে আত্মসমর্পণ করুন। তবে গণঅভ্যুত্থানে গণহত্যার হুকুমদাতা ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়া হাসিনাদের সেই সৎ সাহস নেই। তিনি ভারতের আশ্রয়ে থেকে কেবল তাঁর পলাতক কর্মীদের উসকানি দিতে মাঝে মধ্যে হুংকার দেন।

মরহুম কৃষক নেতা শেখ সাদিরের স্মৃতিচারণ করে প্রিন্স বলেন, শেখ সাদির ছিলেন দলের একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত সংগঠক। তিনি কৃষকের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখতেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনায় হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাস থেকেই যাচাই-বাছাই শুরু হবে এবং আগামী আগস্ট মাসে প্রকৃত কৃষকদের মাঝে পাইলট প্রকল্প হিসেবে এই কার্ড বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com