রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৯ শিশু-কিশোর ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার ফেনী জেলা পরশুরাম রোগী সেজে অ্যাম্বুলেন্সে আসছিল ভারতীয় মদ, চালকসহ আটক ২ রাঙ্গামাটি নানিয়ারচরে সেনাবাহিনীর সফল অভিযান: পুকুর থেকে ১৫ লাখ টাকার চোরাই কাঠ উদ্ধার আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ফরিদপুর মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধ/র্ষ/ণ

এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা! পিএসের ‘কল রেকর্ড’ ফাঁসে তোলপাড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩১ Time View
38

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার একটি কথিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফাঁস হওয়া ওই অডিওতে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
​অডিওতে যা আছে
​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়। সেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে।”
​জবাবে আরমান উদ্দিন বলে পরিচিত ব্যক্তিকে বলতে শোনা যায়, “এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।”
​কথোপকথনের একপর্যায়ে অপর ব্যক্তি বলেন, “বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকবো।” এর জবাবে আরমান বলেন, “এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।”
​নেপথ্যে কারা?
​স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, অডিওতে অপর প্রান্তে থাকা ব্যক্তি লোহাগাড়া এলাকার বালু উত্তোলন ও অবৈধ পাহাড় কাটার সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহলের ঘনিষ্ঠজন হতে পারেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।
​সংশ্লিষ্টদের বক্তব্য
​বিষয়টি নিয়ে অভিযুক্ত আরমান উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, “চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাব? আগে আমাকে অডিওটি দেন, তারপর আমি বিষয়টি বলব।” তবে পরবর্তীতে বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি আর সাড়া দেননি।
​অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
​প্রশাসনের অবস্থান
​এ প্রসঙ্গে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, ফাঁস হওয়া অডিওর বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। অডিওর সত্যতা, এর উৎস এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com