রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Title :
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৯ শিশু-কিশোর ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার ফেনী জেলা পরশুরাম রোগী সেজে অ্যাম্বুলেন্সে আসছিল ভারতীয় মদ, চালকসহ আটক ২ রাঙ্গামাটি নানিয়ারচরে সেনাবাহিনীর সফল অভিযান: পুকুর থেকে ১৫ লাখ টাকার চোরাই কাঠ উদ্ধার আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ফরিদপুর মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধ/র্ষ/ণ ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার

ফেনী জেলা পরশুরাম রোগী সেজে অ্যাম্বুলেন্সে আসছিল ভারতীয় মদ, চালকসহ আটক ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১ Time View
2

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে কিংবা রোগী বহনের আড়ালে মাদক পাচারের এক অভিনব কৌশল নসাৎ করে দিয়েছে পুলিশ। ফেনীর পরশুরামে একটি ঢাকাগামী অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১১৭ বোতল ভারতীয় হুইস্কিসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
​আজ শনিবার (২০ জুন) সকাল ৭টার দিকে পরশুরাম-ফেনী সড়কের চিথলিয়া ইউনিয়নের আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাছিম কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম থানার এসআই নাছির উদ্দিন ও এএসআই রাজীবের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ঢাকাগামী একটি সন্দেহভাজন অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-৩৮৮১) থামিয়ে তল্লাশি করা হয়। পরে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ছোট-বড় ৮টি কার্টুনে সুকৌশলে লুকিয়ে রাখা ১১৭ বোতল (প্রতিটি ৭৫০ মি.লি.) ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
​আটককৃত আসামিরা হলেন:

১. জসিম উদ্দিন (৫১), পিতা- আলী আশরাফ, সাং- পশ্চিম সাহেব নগর (বর্তমানে পরশুরাম পৌরসভার পশ্চিম অনন্তপুর নিবাসী)।
২. মিনহাজুর রহমান ওরফে অমি (২১), পিতা- মিজানুর রহমান, সাং- দক্ষিণ কোলাপাড়া, পরশুরাম পৌরসভা।
​পরশুরাম মডেল থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক চোরাচালানের এই সিন্ডিকেটের সাথে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com