রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Title :
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৯ শিশু-কিশোর ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার ফেনী জেলা পরশুরাম রোগী সেজে অ্যাম্বুলেন্সে আসছিল ভারতীয় মদ, চালকসহ আটক ২ রাঙ্গামাটি নানিয়ারচরে সেনাবাহিনীর সফল অভিযান: পুকুর থেকে ১৫ লাখ টাকার চোরাই কাঠ উদ্ধার আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ফরিদপুর মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধ/র্ষ/ণ ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার

ফরিদপুর মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধ/র্ষ/ণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৮ Time View
24

মকিবুল মিয়া
মধুখালি (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করেছে নুর ইসলাম(৩৮) নামে এক ব্যক্তি।
গতকাল ২১ জুন শনিবার রাত ১১টার সময় প্রতিবন্ধী নারীর পিতা মামুন শেখ থানায় এসে এই অভিযোগ দায়ের করেন।

বাগাট ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে অভিযুক্ত নুর ইসলাম পেশায় একজন ভ্যান চালক। তার স্ত্রী দীর্ঘদিন বিদেশে কর্মরত রয়েছে।

দুটি পরিবার পার্শ্ববর্তী বাশপুর গ্রামে পাশাপাশি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছে ।

প্রতিবন্ধী নারীর পিতা মামুন শেখ তিনি নিজেও একজন প্রতিবন্ধী, ভিক্ষা করে দিনযাপন করেন।
গতকাল ২১ জুন শনিবার রাত আটটার দিকে বাসায় ফিরলে দেখতে পায় তার মেয়ের সাথে নিষ্ঠুর নুর ইসলাম নৈতিক কাজে লিপ্ত রয়েছে। তাৎক্ষণিক তাকে ঘরে বন্দি করে ফেলে। পরবর্তীতে বাড়ির মালিক কেয়াম উদ্দিন এর সহযোগিতায় নুর ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়।

বোবা মেয়েটি ইশারা ইঙ্গিতে জানায় পরপর চার দিন তাকে ভয় ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে এই পাষণ্ড ব্যক্তি।

ঘটনা শুনে, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো:আজম খান ও মধুখালী থানার অফিসার ইনচার্জ সুখদেব রায় তাৎক্ষণিক ডিউটি অফিসার কে নির্দেশনা দেয় তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করতে।

মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মুক্তার হোসেন তৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং আসামিকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করেন।
সর্বশেষ তথ্য রয়েছে আসামিতে আটক করা সম্ভব হয়নি, তবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com