টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: বসতবাড়ি থেকে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ১
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
১৬
Time View
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: বসতবাড়ি থেকে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ১
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (১৬ জুন) ভোররাতে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত কামাল হোসেন (৩৫) ওই এলাকারই বাসিন্দা। অভিযানকালে তার হেফাজত থেকে আনুমানিক সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে আলীখালী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ১ লাখ ৩০ হাজার পিস...
21
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (১৬ জুন) ভোররাতে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত কামাল হোসেন (৩৫) ওই এলাকারই বাসিন্দা। অভিযানকালে তার হেফাজত থেকে আনুমানিক সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে আলীখালী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা