শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Title :
দুই দেশের কোনো বিষয় হলে সরকারের সঙ্গে আলোচনা হওয়া উচিত: জামায়াত আমির জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: মনোহরদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতা ও তার ছেলে রাষ্ট্রপতি পদের আলোচনায় এবার হেভিওয়েট তিন নাম শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: প্রতিমন্ত্রী ইশরাক দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল: নাহিদ ইসলাম শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া উচিত নরেন্দ্র মোদির: রাহুল গান্ধী বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র সফরে ২০ হাজার ডলার পর্যন্ত জামানতের শর্ত দুই মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, পুলিশ জানালো ‘ডিব্বা’ আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল: শিক্ষামন্ত্রী অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

মধুখালীতে প্রাইভেটকারের ধা/ক্কা/য় নারী নি/হ/ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪২ Time View
61

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৫) নামে এক নারী নি/হ/ত হয়েছেন। রবিবার সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-গ ২৫-০৯৬২ নম্বরের একটি প্রাইভেটকার ফরিদপুর থেকে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালের গেটের বাউন্ডারি ওয়ালে সজোরে আঘাত করে। এতে গাড়িতে থাকা রেশমা বেগম গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত রেশমা বেগমকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী।

খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে থানার হেফাজতে নেন। পরে তিনি হাসপাতাল মর্গে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com