বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Title :
কুলিয়ারচরে সড়কে দুর্ঘটনার পর লাগলো সতর্কতা সাইনবোর্ড: কিন্তু প্রাণহানির দায় কার? ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের মাদক ও বাল্য বিবাহ নিরোধে জেলা প্রশাসকের সচেতনাতামূলক সভা জামালপুরে পুকুর থেকে অটোভ্যান সহ এক নবমুসলিমের লাশ উদ্ধার চট্টগ্রাম বাঁশখালীতে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ৩ ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত: উত্তপ্ত মহাসড়ক, বাসে অগ্নিসংযোগ চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান: ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ৩ চট্টগ্রামে আবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে তোলপাড় ​জিইসি মোড় এলাকায় শতাধিক নেতাকর্মীর স্লোগান, ভিডিও ভাইরাল জামালপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃ/ত্যু

মাদক ও বাল্য বিবাহ নিরোধে জেলা প্রশাসকের সচেতনাতামূলক সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫ Time View
7

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১২টায় মধুখালী মাল্টিপারপাস হলে মাদক ও বাল্য বিবাহ নিরোধে অংশীজনের সাথে ফরিদপুরের জেলা প্রশাসকের সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ।

মাদক মুক্ত মধুখালী গড়ি,সুস্থ সবল জীবন গড়ি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ সময় বক্তব্য রাখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) প্রতীক দত্ত, থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ,সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক,উপজেলা জামাতের আমির মাওলানা আলিমুজ্জামান,বীরমুক্তিযোদ্ধা আবুল বাশারসহ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়ীত্ব) মোঃ ইকবাল হাসান ও সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা। আলোচনা পরবর্তী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের মঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com