মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Title :
সুইজারল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে ইউপি চেয়ারম্যান‎ আটক স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণায় সিইসির উদ্বেগ সরকার মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা হিসেবে নেয়নি: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ‘সব ধর্মের মানুষের সমঅধিকার রয়েছে’ ইরানের তেল বিক্রির নিষেধাজ্ঞা শিথিলে রাজি যুক্তরাষ্ট্র গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদের হার কমাতে কেন নির্দেশ নয়, হাইকোর্টের রুল জাদুঘর মানবসভ্যতার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের জীবন্ত দলিল: সংস্কৃতিমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুতির পেছনে ছিল যুক্তরাষ্ট্র বাজেটে শ্রমিক বৈষম্যের অবসান ঘটাতে হবে: মুজিবুর রহমান বিএনপির সংরক্ষিত আসনের নারী এমপিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

‘সব ধর্মের মানুষের সমঅধিকার রয়েছে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৭ Time View
37

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা বিশ্বাস করি, সবাই এ দেশের নাগরিক এবং সবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। কোনো অপশক্তিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না।

তিনি বলেন, “সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র তিন মাসে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করেছি। সামনে আরও অনেক কাজ বাকি রয়েছে। সমতার ভিত্তিতে মাধবপুর ও চুনারুঘাটের সব উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে সরকার কাজ করছে।”

বিগত সরকারের সমালোচনা করে এমপি ফয়সল বলেন, “আগের সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতকে দুর্বল অবস্থায় রেখে গেছে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিএনপি দেশকে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে চায়।”

মাধবপুর উপজেলার সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ সৈয়দ মো. ফয়সলকে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মাধবপুর পৌরসভার নয়াগাঁও গিরিধারী মন্দির প্রাঙ্গণে মনোজ কান্তি পালের সভাপতিত্বে গণসংবর্ধনায় উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজারেও সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাজাহান, এমপিপুত্র ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ শাফকাত আহমেদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- লিটন রায়, অরুণ কুমার নাগ,হিমাংশু রঞ্জন দেব, ব্যবসায়ী স্বপন কুমার রায়, অঞ্জন বণিক, জগদীশ ঘোষ, চা শ্রমিক নেতা আবিরত বাগতি,মিনাল কান্তি, প্রভাষক জগদীশ দেবনাথ, অঞ্জন বণিক, অমলেন্দু ভট্টাচার্য, রাখাল ঘোষ ও শ্যামল দেব প্রমুখ।

সভা শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com