সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Title :
বিএনপির সংরক্ষিত আসনের নারী এমপিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯০জন আটক চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী এনসিপিতে বহিষ্কৃত নেতার জায়গায় সাদিয়া ফারজানা পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফা প্রস্তাব দিয়েছে তেহরান: ইরানি গণমাধ্যম পদোন্নতির আশায় পুলিশ সদস্যরা বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করছে: হাসনাত শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সামরিক প্রধান নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৬ Time View
36

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ নিহত হয়েছেন।

বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার (১৫ মে) গাজা সিটিতে চালানো এক হামলায় হাদ্দাদ নিহত হন।

হামাসের পক্ষ থেকেও হাদ্দাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার হাসপাতালগুলোতে ১৩ জনের মরদেহ আনা হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় তারা নিহত হয়েছেন। একজন আগে আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ছাড়া এই সময়ে আরো ৫৭ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৮৭০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ২ হাজার ৫৪৩ জন। এই সময়ের মধ্যে ৭৭১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

চিকিৎসা কর্মকর্তারা বলছেন, এখনো হামলায় নিহত অনেকের মরদেহ ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে পড়ে আছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলগুলো তাঁদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে অব্যাহত বাধার সম্মুখীন হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com