বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সবুজ ও স্বাস্থ্যসম্মত চট্টগ্রাম গড়তে মেয়রের সহযোগিতার আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৮ Time View
40

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

একটি পরিচ্ছন্ন, সবুজ এবং স্বাস্থ্যসম্মত চট্টগ্রাম নগরী গড়ে তোলার লক্ষ্যে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র। সম্প্রতি নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
​চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবক মো. শায়েস্তা উল্লাহ চৌধুরী।
​অনুষ্ঠানে মেয়র বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে কেবল সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস। পরিশেষে তিনি নগরীর উন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com