বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Title :
ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের মাদক ও বাল্য বিবাহ নিরোধে জেলা প্রশাসকের সচেতনাতামূলক সভা জামালপুরে পুকুর থেকে অটোভ্যান সহ এক নবমুসলিমের লাশ উদ্ধার চট্টগ্রাম বাঁশখালীতে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ৩ ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত: উত্তপ্ত মহাসড়ক, বাসে অগ্নিসংযোগ চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান: ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ৩ চট্টগ্রামে আবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে তোলপাড় ​জিইসি মোড় এলাকায় শতাধিক নেতাকর্মীর স্লোগান, ভিডিও ভাইরাল জামালপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃ/ত্যু কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূ/র্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের

শরীর নিয়ে কুরুচিকর মন্তব্য, পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View
76

শারীরিক গঠন ও ওজন বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। মানসিক হেনস্তার অভিযোগ তুলে ইতিমধ্যে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন শ্রাবন্তী। পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে।

দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে শ্রাবন্তীর ওজন বৃদ্ধি ও চেহারার পরিবর্তন নিয়ে নেতিবাচক মন্তব্য করে আসছিল একাংশ নেটিজেন।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, “আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমরা শিল্পীরা এমনিতেই সফট টার্গেট। কিন্তু শুধু শিল্পী হিসেবেই নয়, একজন সাধারণ মানুষ হিসেবেও বলছি—এইভাবে দিনের পর দিন নোংরা মন্তব্য মেনে নেওয়া যায় না।

আমার চেহারা ও শরীর নিয়ে নেতিবাচক কথা বলা হচ্ছে। কিন্তু একটু ভেবে দেখা উচিত, কেন আমার চেহারায় পরিবর্তন এসেছে।”
সম্প্রতি ‘ঠাকুমার ঝুলি’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন শ্রাবন্তী। সেখানে তাকে একজন ঠাকুমার চরিত্রে অভিনয় করতে হয়েছে।

চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল বলে জানান তিনি।
অভিনেত্রীর ভাষ্য, “ঠাকুরমার চরিত্রে অভিনয়ের জন্য তো সেভাবেই প্রস্তুতি নিতে হয়। ঠাকুরমার গড়ন ছিপছিপে নায়িকার মতো হতে পারে না। কিন্তু মানুষ কিছু না জেনেই মন্তব্য করতে ভালোবাসেন। দুঃখের বিষয়, শুধু পুরুষ নয়—এই ধরনের মন্তব্যে নারীরাও রয়েছেন।


বর্তমানে সিরিজটির শুটিং শেষ হয়েছে এবং ফের শরীরচর্চা শুরু করেছেন শ্রাবন্তী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com