বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Title :
ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের মাদক ও বাল্য বিবাহ নিরোধে জেলা প্রশাসকের সচেতনাতামূলক সভা জামালপুরে পুকুর থেকে অটোভ্যান সহ এক নবমুসলিমের লাশ উদ্ধার চট্টগ্রাম বাঁশখালীতে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ৩ ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত: উত্তপ্ত মহাসড়ক, বাসে অগ্নিসংযোগ চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান: ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ৩ চট্টগ্রামে আবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে তোলপাড় ​জিইসি মোড় এলাকায় শতাধিক নেতাকর্মীর স্লোগান, ভিডিও ভাইরাল জামালপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃ/ত্যু কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূ/র্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের

রাহুলের ময়নাতদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪৫ Time View
62

পানিতে ডুবে অকাল মৃত্যু হয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। গতকাল রোববার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে গিয়ে পানিতে নামেন তিনি। আর উঠতে পারেননি; তলিয়ে যান অরুণোদয়।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় তমলুক হাসপাতালে শুরু হয় অভিনেতার মরদেহ ময়নাতদন্ত। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, পানিতে ডুবেই মৃত্যু হয়েছে তাঁর। দীর্ঘসময় পানির নিচে ছিলেন রাহুল। ফলে তাঁর ফুসফুস ফুলে দ্বিগুণ আকার ধারণ করেছে। ফুসফুসের ভেতর অত্যাধিক পরিমাণে বালি ও নোনা পানি মিলেছে।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, অল্প সময় পানিতে ডুবে থাকলে ফুসফুসের ভেতরে এত বালু যাওয়া সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, প্রায় এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে ছিল রাহুলের মরদেহ। পানিতে ডুবে থাকার ফলে তাঁর খাদ্যনালিতেও বালি ও নোনা জল প্রবেশ করেছে।

অভিনেতার মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ পুলিশের। অনুমতি ছাড়াই শুটিং করা হয়েছে বলেই অভিযোগ তাঁদের।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনয় যাত্রা শুরু করেন বাবার সঙ্গে ‘রাজ দর্শন’ নামের একটি নাটকে বিজয়গড় থিয়েটার দলের মাধ্যমে। এরপর থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com