বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Title :
ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের মাদক ও বাল্য বিবাহ নিরোধে জেলা প্রশাসকের সচেতনাতামূলক সভা জামালপুরে পুকুর থেকে অটোভ্যান সহ এক নবমুসলিমের লাশ উদ্ধার চট্টগ্রাম বাঁশখালীতে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ৩ ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত: উত্তপ্ত মহাসড়ক, বাসে অগ্নিসংযোগ চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান: ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ৩ চট্টগ্রামে আবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে তোলপাড় ​জিইসি মোড় এলাকায় শতাধিক নেতাকর্মীর স্লোগান, ভিডিও ভাইরাল জামালপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃ/ত্যু কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূ/র্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৯ Time View
23

নিউজ ডেস্ক:
রাষ্ট্র পরিচালনার জন্য দেশে এত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, “বর্তমান শিক্ষা কাঠামো ‘ডিফেক্টিভ’ এবং এটি ভেঙে নতুন কাঠামো গড়ে তুলতে হবে।”

সম্প্রতি এক আলোচনাসভায় বক্তব্য দিতে গিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাষ্ট্র আকারে ফাংশন করবার জন্য এই কাঠামো ভাঙতে হবে। সাহস করে বলতে হবে যে আমার দেশের অধিকাংশ কলেজ-বিশ্ববিদ্যালয় শাটডাউন করে দিতে হবে। সিম্পলি বন্ধ করে দিতে হবে কারণ এটার প্রয়োজন নেই। এটার প্রোডাক্টিভিটি নেই।’

তিনি আরো বলেন, ‘পিয়ন হওয়ার জন্য লেখাপড়ার প্রয়োজন নেই। আপনার স্কুল কমাইতে হবে, কলেজ কমাইতে হবে, বিশ্ববিদ্যালয় কমাইতে হবে।’

গ্রামীণ শিক্ষাব্যবস্থার প্রতি মানুষের আস্থার সংকটের কথাও তুলে ধরেন ব্যারিস্টার ফুয়াদ।

তিনি বলেন, ‘অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকলেও পাশের নুরানি বা ফোরকানিয়া মাদরাসায় শিক্ষার্থী বেশি দেখা যায়।’ এর কারণ হিসেবে তিনি রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের অনাস্থাকে দায়ী করেন।

তিনি বলেন, ‘যারা সরকারি স্কুলে শিক্ষকতা করেন, তাদের সন্তানরাও ইংলিশ মিডিয়াম বা বেসরকারি প্রতিষ্ঠানে পড়ে। একইভাবে দেশের ডাক্তাররা নিজেরা চিকিৎসার জন্য বিদেশে যান। মন্ত্রীরাও সংকটে বিদেশমুখী হন। এই কন্ট্রাডিকশনগুলো রাষ্ট্রীয় কাঠামোর গভীর সংকটের বহিঃপ্রকাশ।’

শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘একজন মানুষ জীবনের অধিকাংশ প্রয়োজনীয় শিক্ষা ১৪ থেকে ১৫ বছর বয়সের মধ্যেই অর্জন করে। তাই দীর্ঘমেয়াদি শিক্ষাব্যবস্থার পরিবর্তে সীমিত সময়ের মধ্যে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা শেখানোর ওপর গুরুত্ব দেওয়া উচিত।’

এবি পার্টির এই নেতা আরো বলেন, ‘রাষ্ট্রের উচিত নাগরিককে তার সমাজ, ইতিহাস ও পরিচয় সম্পর্কে জ্ঞান দেওয়া, কর্মমুখী দক্ষতা শেখানো এবং নৈতিক শিক্ষা নিশ্চিত করা। এই তিনটি বিষয় শেখাতে পাঁচ থেকে সাত বছরের বেশি লেখাপড়ার প্রয়োজন নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com