বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Title :
কুলিয়ারচরে বিদ্যালয় কমিটি নিয়ে দ্বন্দ্ব: অভিযোগ-পাল্টা অভিযোগ, সরে দাঁড়ালেন প্রস্তাবিত সভাপতি শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা: তথ্যমন্ত্রী জনসাধারণের জন্য সরকারের জরুরি বিজ্ঞপ্তি নোবিপ্রবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের ডকুমেন্টারি নিয়ে বিতর্ক চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চার দফা দাবিতে স্মারকলিপি বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি জাতিসংঘে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত তিন বিভাগে বন্যার পূর্বাভাস

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১২ Time View
15

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। নির্ধারিত এই দিনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচনের তপশিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ।

তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট করা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৮ আগস্ট।

এর আগে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) ভোটার তালিকা পাঠানো হয়। আজ সকালে এই তালিকা ইসিতে পৌঁছায়।

গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। ইতিমধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে গণ্য হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com