শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

রাত ৮টায় দোকান-মার্কেট বন্ধে শেরপুরে মাঠে প্রশাসন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৯ Time View
11

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর সকল শপিংমল, দোকানপাট ও বিপণিবিতান বন্ধ নিশ্চিত করতে মাঠে নেমেছে শেরপুর জেলা প্রশাসন ও পুলিশ। সরকারি এই আদেশ কার্যকর করার উদ্দেশ্যে শহরের বিভিন্ন এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের ভাষ্যমতে, নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। জ্বালানি সংকট মোকাবিলায় এই সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com