বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Title :
মসজিদে ইমামের শয়নকক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের বেড়া শেখ হাসিনার আমলে গুম-নিপীড়নের ভয়াবহ সংস্কৃতি গড়ে উঠেছিল: স্পিকার নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ শেখ হাসিনার শাসনামলে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়: স্পিকার তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯ তরুণীর গোপন ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার বন্ড সুবিধাহীন প্রতিষ্ঠান বিশেষ সুতা উৎপাদন ও সরবরাহ করতে পারবে জেড ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেনে ছাড় তরুণ কর্মীদের জন্য খাতভিত্তিক সহায়তা প্রয়োজন, এক নীতিতে সমাধান নয় বিএমইউতে বসলো নতুন মেশিন, হাড়ের অস্ত্রোপচারে বাড়বে নিখুঁততা

রড চুরির অপবাদে হাত-পা বেঁধে ৩ ঘণ্টা ধরে পেটানো হয় ১৪ বছর বয়সী শিশুকে

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

ফরিদপুরের মধুখালীতে রড চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাওহিদ শেখ নামে ১৪ বছর বয়সী এক কিশোরকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি মুড়ি কারখানার মালিক ইশারত মোল্লা ও তার ছেলে মুন্না মোল্লার বিরুদ্ধে শিশুটিকে হাত-পা ও মুখ বেঁধে তিন ঘণ্টা ধরে লোহার পাইপ দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত ৩০ আগস্ট রাতে বাড়ি ফেরার পথে তাওহিদকে ডেকে ছাদে নিয়ে যায় অভিযুক্তরা। চুরির দায় স্বীকার করতে বাধ্য করতে তাকে দীর্ঘ সময় ধরে চালানো হয় শারীরিক নির্যাতন। ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতনের শিকার কিশোরের বাবা অভিযোগ করেছেন, প্রভাবশালীর ভয়ে এলাকায় কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না, উল্টো তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে মধুখালী থানার ওসি জানান, এখনো থানায় লিখিত অভিযোগ আসেনি, তবে অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com