শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Title :
দেশে না ফিরলে আ.লীগ ‘মুসলিম লীগ’ হয়ে যাবে: গোলাম মাওলা রনি কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া চূড়ান্ত চুক্তিতেই নির্ধারিত হবে পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহার: আরাগচি অজ্ঞান অবস্থায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা উদ্ধার আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অস্থায়ী গ্যালারিতেও উপচে পড়া দর্শক জিয়াউর রহমানের আদর্শ আজও প্রাসঙ্গিক: ডা. রফিকুল ইসলাম বিশ্বকাপের মঞ্চ মাতালেন নোরা ফাতেহি, ভেজেড্রিম ও সঞ্জয় অন্ধকার নামলেই ছিনতাইকারীদের রাজত্ব: চকরিয়া রেলস্টেশন যেন এক আতঙ্কের পথ ফেনী নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে মীরসরাইয়ের ধুম ইউনিয়ন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি নুরুল আমিন

মধুখালীতে প্রাইভেটকারের ধা/ক্কা/য় নারী নি/হ/ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৬ Time View
33

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৫) নামে এক নারী নি/হ/ত হয়েছেন। রবিবার সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-গ ২৫-০৯৬২ নম্বরের একটি প্রাইভেটকার ফরিদপুর থেকে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালের গেটের বাউন্ডারি ওয়ালে সজোরে আঘাত করে। এতে গাড়িতে থাকা রেশমা বেগম গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত রেশমা বেগমকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী।

খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে থানার হেফাজতে নেন। পরে তিনি হাসপাতাল মর্গে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com