বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Title :
কুলিয়ারচরে সড়কে দুর্ঘটনার পর লাগলো সতর্কতা সাইনবোর্ড: কিন্তু প্রাণহানির দায় কার? ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের মাদক ও বাল্য বিবাহ নিরোধে জেলা প্রশাসকের সচেতনাতামূলক সভা জামালপুরে পুকুর থেকে অটোভ্যান সহ এক নবমুসলিমের লাশ উদ্ধার চট্টগ্রাম বাঁশখালীতে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ৩ ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত: উত্তপ্ত মহাসড়ক, বাসে অগ্নিসংযোগ চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান: ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ৩ চট্টগ্রামে আবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে তোলপাড় ​জিইসি মোড় এলাকায় শতাধিক নেতাকর্মীর স্লোগান, ভিডিও ভাইরাল জামালপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃ/ত্যু

ব্যালটের জন্য ইসিকে ৯১৫ টন কাগজ দিচ্ছে কেপিএম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৯ Time View
81

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার হিসেবে ব্যবহারের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) ৯১৫ টন কাগজ সরবরাহ করছে রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ব কাগজকল কর্ণফুলী পেপার মিলস (কেপিএম)।

ইসি চার ধরনের রঙিন কাগজের চাহিদাপত্র দিয়েছে কেপিএমকে। ইতোমধ্যে চাহিদার ১৭৮ টন কাগজ সরবরাহ করা হয়েছে। সামনের বছর জানুয়ারির মধ্যেই চাহিদার সবগুলো কাগজ ধাপে ধাপে উৎপাদন করে সরবরাহ করা হবে বলে জানান কেপিএম ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ্।

তিনি জানান, চলতি অর্থবছরে নির্বাচন কমিশন থেকে ৯১৫ টন রঙিন (সবুজ, গোলাপি, এজুরলেইড) ও বাদামি সালফেট কাগজের চাহিদাপত্র পাওয়া যায়। এসব কাগজের বাজারমূল্য ১১ কোটি টাকার বেশি। বর্তমানে ইসির চাহিদার কাগজ সরবরাহ চলমান রয়েছে। যথাসময়ের মধ্যে চাহিদার সব কাগজ সরবরাহ দেওয়া সম্ভব হবে।

কেপিএম ব্যবস্থাপনা পরিচালক জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে কেপিএমের কাগজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩ হাজার ৫০০ টন। যার মূল্য প্রায় ৪০-৪৫ কোটি টাকা। অক্টোবর পর্যন্ত উৎপাদিত হয়েছে ১০৯৩ টন কাগজ। বর্তমানে কারখানার উৎপাদন চলমান রয়েছে। উৎপাদন অনুযায়ী নির্বাচন কমিশনসহ বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন বোর্ড, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৯০০ টন কাগজ সরবরাহের চাহিদাপত্র পাওয়া গেছে। এসব কাগজের মূল্য প্রায় সাড়ে ৩৭ কোটি টাকা। চাহিদার মধ্যে ৮ নভেম্বর পর্যন্ত সরবরাহ দেওয়া হয়েছে ৯২৩ টন কাগজ।

উল্লেখ্য, ১৯৫৩ সালে ৬৮ একর জায়গার ওপর কারখানা এবং ৪৩১ একর জায়গায় আবাসিক ব্যবস্থাপনা গড়ে তোলে এশিয়ার বৃহত্তম কাগজকল কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) স্থাপিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com