বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Title :
ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের মাদক ও বাল্য বিবাহ নিরোধে জেলা প্রশাসকের সচেতনাতামূলক সভা জামালপুরে পুকুর থেকে অটোভ্যান সহ এক নবমুসলিমের লাশ উদ্ধার চট্টগ্রাম বাঁশখালীতে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ৩ ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত: উত্তপ্ত মহাসড়ক, বাসে অগ্নিসংযোগ চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান: ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ৩ চট্টগ্রামে আবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে তোলপাড় ​জিইসি মোড় এলাকায় শতাধিক নেতাকর্মীর স্লোগান, ভিডিও ভাইরাল জামালপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃ/ত্যু কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূ/র্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের

বিদেশ যেতে না পেরে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল কিশোরগঞ্জের যুবকের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৮৬ Time View
88

স্টাফ করেসপনডেন্ট, কিশোরগঞ্জ:

পাসপোর্ট-ভিসা হলেও নিজ এলাকার মানুষদের কারণে বাকি টাকা জোগাড় করতে না পারায়, বিদেশ যাওয়ার সুযোগ নষ্ট হওয়ার আশঙ্কায় মাইক ভাড়া করে অটো রিকশা নিয়ে ঘুরে এলাকাবাসীকে অশ্লীল ভাষায় গালমন্দ করছেন এক যুবক। সামাজিক মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটিয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের যুবক সারোয়ার হোসেন রাব্বি।

জানা গেছে, গত তিন-চার মাস ধরেই সৌদি আরব যাওয়ার চেষ্টা করছেন ওই যুবক সারোয়ার। প্রয়োজন ১ লাখ টাকা। কিন্তু তার কাছে টাকা নেই। তাই বাধ্য হয়ে বিভিন্ন এনজিওসহ এলাকাবাসীর কাছে ঘুরলেও কেউ তাকে টাকা দিয়ে সাহায্য করেননি। বরং তার টাকা লেনদেনের রেকর্ড ভালো না, এমন অভিযোগ ছড়িয়ে দেয়া হয়েছে। এতে করে করে অন্য কেউ তাকে আর ধার কিংবা ঋণ দিচ্ছে না।

এদিকে তার ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। এমন অবস্থায় বিপাকে পড়েছেন এই যুবক। বাধ্য হয়ে ৫শ’ টাকায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে উদ্দেশ করে গালিগালাজ করেছেন। সেই ভিডিও নিজের ফেসবুকেও পোস্ট করেছেন তিনি।

মাত্র ৩ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে রাব্বি দাবি করেন, এলাকার কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তার বিদেশযাত্রায় বাঁধা দিয়েছে। এজন্যই উত্তেজনার বশে তিনি মাইক ভাড়া করে কুরুচিপূর্ণ ভাষায় তাদের উদ্দেশ্য গালমন্দ করছেন।অবশ্য এরপর রাব্বি ভিডিওর ক্যাপশনে দুঃখ প্রকাশ করে বলেছেন, প্রথমে ক্ষমা চাইছি— আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। আমি কেন এমন করেছি আপনারা ভিডিওটি শুনুন।

রাব্বি জানান, তিনি বিবাহিত। তার একটি ছোট ছেলে আছে এবং পরিবারের দেখাশোনা ও ছেলের ভবিষ্যৎ গড়ার আশায় বিদেশ যাওয়ার চেষ্টা করছেন।

ভিডিওতে তিনি ভিসার কাগজ দেখিয়ে জানান, ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। মানুষের কারণে আগে দু’বার ভিসা নষ্ট হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের আবেদন করলে, সেখানেও ২৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়েছে, যা তিনি দিতে রাজি হননি। বিদেশ যাওয়ার অর্থ জোগাড় করতে রাব্বি অটো রিকশা চালাচ্ছেন এবং পাশাপাশি বিকাশের কাজ করছেন।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা বলছেন, এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এ ঘটনায় তারা বিস্মিত। এখন মুখে মুখে এমনকি চায়ের দোকানের আড্ডা-আলোচনায়ও রাব্বির ঘটনাটি আলোচিত হচ্ছে। তাদের কেউ কেউ আবার রাব্বি’র মানসিক কষ্ট ও পারিবারিক চাপের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com