বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Title :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমর উপ-মহাপরিচালকের সাক্ষাৎ ‘জুলাই অভ্যুত্থান ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফল’ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ইমাম গ্রেফতার বিশ্বকাপ আয়োজনের প্রতিশ্রুত ১০ লাখ ডলার না দেয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষোভ আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য কোটি টাকা অনুদান দিলেন মেসি ভোর থেকে ঢাকার কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ, বিকল্প পথে চলার আহ্বান ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা তুলে ধরতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ক্যাম্পাসগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ হকার পুনর্বাসনের স্থান গুঁড়িয়ে দিলো রেলওয়ে, ক্ষুব্ধ নাসিক প্রশাসক

বন্ধ ও সচল কারখানায় চীনা বিনিয়োগে বিজিএমইএর বিশেষ উদ্যোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

দেশের তৈরি পোশাক শিল্পে নতুন গতি সঞ্চার করতে চীনা বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই পরিকল্পনার অংশ হিসেবে দেশের সচল ও বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোতে বিদেশি মূলধন, উন্নত প্রযুক্তি ও আধুনিক ব্যবস্থাপনা যুক্ত করতে আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশীয় উদ্যোক্তা ও চীনা বিনিয়োগকারীদের মধ্যে একটি সমন্বিত ব্যবসায়িক যোগসূত্র তৈরি করা হবে।

রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওকাইব)-এর সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই কৌশলগত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, আগ্রহী কারখানা মালিকদের কারখানার আয়তন, বর্তমান অবস্থা ও কাঙ্ক্ষিত অংশীদারিত্বের ধরনসহ বিস্তারিত তথ্য বিজিএমইএর ইমেইলে পাঠাতে হবে। পরবর্তীতে এই তথ্য যাচাই-বাছাই করে তা চীনা বিনিয়োগকারীদের কাছে উপস্থাপন করা হবে, যা দেশের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com