শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Title :
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা ‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি পাটওয়ারীর, অভিযোগ রাশেদ খাঁনের ‘সেই পুরোনো অভ্যাস! ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে’ শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিচ্ছে না ভারত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা নিয়ে সাবেক শিবির সভাপতির মন্তব্যে পাল্টাপাল্টি বিতর্ক দুই দশক পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন শেখ হাসিনা ফিরলে আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় পালাতে বাধ্য হয়েছিল সরকার: জামায়াতের আমির টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি কর্মসংস্থানের সম্মান নষ্ট করে: জামায়াত আমির

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ভৈরব রেলওয়ে থানা ভাঙচুরের ঘটনায় মামলা: আসামি দেড় শতাধিক

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪৬ Time View
68

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং রেলওয়ে থানা ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ। মামলায় প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বি.এম. আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ।
উল্লেখ্য, সম্প্রতি একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে পৌর শহরের পঞ্চবটি ও জগন্নাথপুর এলাকার যুবকদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এরই ধারাবাহিকতায় ৪ জুন বিকেলে স্টেশন এলাকায় জগন্নাথপুর এলাকার এক যুবককে মারধর করে। এ ঘটনার পর দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেয় এবং পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বিপুল সংখ্যক লোকজন দেশীয় অস্ত্র, ইট-পাটকেল ও রেললাইনের পাথর নিয়ে কয়েক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ও ভাঙচুরে জড়িয়ে পড়ে। এতে পুরো স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জনজীবনে অস্থিরতা দেখা দেয়।

প্রাথমিকভাবে রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সফল হয়নি। পরে ভৈরব থানা পুলিশ, শহর ফাঁড়ি পুলিশ, র‍্যাব সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হকও উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে ভূমিকা রাখেন। দীর্ঘ প্রচেষ্টার পর আইনশৃঙ্খলা বাহিনী সংঘর্ষ নিয়ন্ত্রণে সক্ষম হয়।

রেলওয়ে পুলিশের দাবি, সংঘর্ষকারীরা স্টেশন এলাকা দখল করে ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় রেলওয়ে থানা ও স্টেশনের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয়। হামলার ঘটনায় দুই ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।

এছাড়া স্টেশন চত্বরে থাকা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দোকানের মালামাল ও আসবাবপত্র নষ্ট হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। সাধারণ যাত্রী ও স্থানীয়দের মধ্যেও চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মামলা করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইউসুফ মিয়া জানান, সংঘর্ষে স্টেশনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ বিষয়ে পৃথক কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com