রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Title :
ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার ফেনী জেলা পরশুরাম রোগী সেজে অ্যাম্বুলেন্সে আসছিল ভারতীয় মদ, চালকসহ আটক ২ রাঙ্গামাটি নানিয়ারচরে সেনাবাহিনীর সফল অভিযান: পুকুর থেকে ১৫ লাখ টাকার চোরাই কাঠ উদ্ধার আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ফরিদপুর মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধ/র্ষ/ণ ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৪ Time View
30

নিউজ ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টার দিকে পৌর সদর এলাকার পন্থিছিলায় এই ঘটনা ঘটে।

এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইরফাদ হোসেন, ইয়াসমিন আক্তার, তারেক, রাকিব, ইকবাল ও মঞ্জুরের নাম জানা গেছে। বাকি চারজনের নাম পাওয়া যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার পন্থিছিলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফুটবল ম্যাচ নিয়ে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম এবং পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। মাঠের ভেতরেই এক পক্ষ অপর পক্ষকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সংঘাতটি বড় আকার ধারণ করে।

এরই জেরে গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় আলাউদ্দিনের নেতৃত্বে তার অনুসারীরা একটি ঝটিকা মিছিল নিয়ে ফকিরপাড়ার দিকে অগ্রসর হলে মাসুমের অনুসারী নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে আলাউদ্দিনের অনুসারীরা মাসুমের চাচার চায়ের দোকানে অতর্কিত হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে নারীসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।

পন্থিছিলা ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দীক বাল্লা বলেন, ‘কিছু উচ্ছৃঙ্খল যুবক খেলাকে কেন্দ্র করে এ অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন থানায় এসেছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com