সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্যমূলক বৈঠকে মিলিত হয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য এই সাক্ষাতের আয়োজন করা হয়।এর আগের দিন যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারের নতুন একটি কর্নার উদ্বোধনকালে দীনেশ ত্রিবেদী দুই দেশের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশের প্রধানমন্ত্রী একে অপরের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সব সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে যে চমৎকার সম্পর্ক বিদ্যমান, তা ভবিষ্যতে আরও এগিয়ে নেওয়ার ওপর তিনি...
3
সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্যমূলক বৈঠকে মিলিত হয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য এই সাক্ষাতের আয়োজন করা হয়।
এর আগের দিন যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারের নতুন একটি কর্নার উদ্বোধনকালে দীনেশ ত্রিবেদী দুই দেশের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশের প্রধানমন্ত্রী একে অপরের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সব সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে যে চমৎকার সম্পর্ক বিদ্যমান, তা ভবিষ্যতে আরও এগিয়ে নেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।