শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

পাকিস্তান থেকে বাংলাদেশে গাড়ি রপ্তানিতে নতুন চুক্তি

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫ Time View
7

পাকিস্তান থেকে বাংলাদেশে গাড়ি রপ্তানির লক্ষ্যে দেশটির এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তান এবং বাংলাদেশের র‌্যানকন গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের শিল্প ও উৎপাদন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ চুক্তির আওতায় চলতি বছরের মধ্যে বাংলাদেশে ১০০টি গাড়ি রপ্তানি করা হবে। আগামী চার বছরে মোট ৫ হাজার ৮০০টি গাড়ি রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের গাড়ির বাজারে নতুন মডেলের যানবাহন যুক্ত হবে, প্রতিযোগিতা বাড়বে এবং ক্রেতারা প্রতিযোগিতামূলক দামে আরও বেশি বিকল্প পাবেন। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার হবে এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

সমঝোতা সই অনুষ্ঠানে র‌্যানকন গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রশীদ ভূঁইয়া বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের অটোমোবাইল খাতে স্বাস্থ্যকর প্রতিযোগিতা সৃষ্টি হবে। পাশাপাশি পাকিস্তানে উৎপাদিত উচ্চমানের গাড়ি বাংলাদেশের ভোক্তাদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর শিল্প ও উৎপাদনবিষয়ক বিশেষ সহকারী হারুন আখতার খান এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এ ধরনের অংশীদারত্ব বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি প্রতিনিধি এবং ব্যবসায়ী  সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com