সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Title :
শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম দেশগুলোকে মুখোমুখি দাঁড় করাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: পেজেশকিয়ান ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের আমরা কোনোদিন গণভবনে যাইনি, চুরি করিনি : কারিনার মা আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা ডুয়েটে ভিসির যোগদান ঘিরে সংঘর্ষ, আহত ১৭ চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি মোছার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ, চসিক মেয়রের অস্বীকার ‘আমি আজীবনের আর্জেন্টিনা’—মেসিকে নিয়ে আবেগঘন পরীমনি

পথশিশুদের সুরক্ষায় নীতিমালা করতে হাইকোর্টের রুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৪ Time View
21

পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিতকল্পে প্রয়োজনীয় বিধি-বিধান, নীতিমালা বা আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ইকুইটাস ফাউন্ডেশনের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করেন।

রুলে বাংলাদেশে সব পথশিশুর মৌলিক অধিকার সুরক্ষা ও নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণে নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন অবৈধ, বেআইনি এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিতকল্পে প্রয়োজনীয় বিধি-বিধান, নীতিমালা বা আইন প্রণয়নের নির্দেশ কেন প্রদান করা হবে না; কেন দেশব্যাপী পথশিশুদের প্রকৃত অবস্থা সম্পর্কে তদন্ত ও জরিপ পরিচালনা করা হবে না; কেন কঠোর তদারকি ও জবাবদিহি ব্যবস্থা নিশ্চিত করা হবে না এবং সব প্রকার হয়রানি, নির্যাতন, অবহেলা বা শোষণ প্রতিরোধে কেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে না–তা জানতে চেয়েছেন আদালত।

আদালতে ইকুইটাস ফাউন্ডেশনের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন আইনজীবী মো. তানভীর আহমেদ, বিপ্লব কুমার পোদ্দার, ব্যারিস্টার নিষাদ মাহমুদ, নূর মোহাম্মদ শাহিন শাহনেওয়াজ এবং এস এম জাকির হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com