বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Title :
আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা সাকিব আন্তর্জাতিক মানের মানুষ, তার সঙ্গে আমার তুলনাই চলে না: পরীমনি অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের বিশেষ দূত ‘মানুষের সামনে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, তারা ছেড়ে দেবে?’ বিনা অপরাধে লতিফ সিদ্দিকীর ফাঁসি হলে সাদরে গ্রহণ করব: কাদের সিদ্দিকী আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম চলতি বছরের মধ্যে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভারত সব দলকে পকেটে ঢুকিয়ে ফেলেছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম

দেড় বছর পর ইউপি চেয়ারম্যানের পদে ফিরলেন আ. লীগ নেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬৬ Time View
91

নিউজ ডেস্ক:
মামলা সংক্রান্ত জটিলতায় অপসারিত হওয়ার দেড় বছর পর আদালতের রায়ে স্বপদ ফিরে পেয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা ছৈয়দ আলম।

বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে দীর্ঘদিন পরে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় অংশ নেন। এ সময় ইউপি সদস্যসহ স্থানীয়রা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা ঢাকা পোস্টকে বলেন, প্যানেল চেয়ারম্যান-২ ইউপি চেয়ারম্যানের পরিবর্তে দায়িত্ব পালন করে আসছিলেন। উচ্চ আদালতের রিট আদেশের প্রেক্ষিতে জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান পুনরায় আজ থেকে দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব গ্রহণের পর ছৈয়দ আলম জানান, আমি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। মহামান্য আদালতের রায়ে আবারও আমার দায়িত্ব ফিরে পেয়েছি। ইনশাআল্লাহ আগের মতোই ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব।

এর আগে একটি মামলা চলমান থাকায় স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরবর্তীতে প্যানেল চেয়ারম্যান আবুল কালাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন।

পতিত আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত ২০২১ সালের ইউপি নির্বাচনে জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছৈয়দ আলম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com