রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Title :
ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার ফেনী জেলা পরশুরাম রোগী সেজে অ্যাম্বুলেন্সে আসছিল ভারতীয় মদ, চালকসহ আটক ২ রাঙ্গামাটি নানিয়ারচরে সেনাবাহিনীর সফল অভিযান: পুকুর থেকে ১৫ লাখ টাকার চোরাই কাঠ উদ্ধার আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ফরিদপুর মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধ/র্ষ/ণ ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট

চট্টগ্রাম বিমানবন্দরে কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৬ Time View
9

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে কাস্টমস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ দল। এ সময় মুদ্রা পাচারের অভিযোগে মোহাম্মদ আবু বক্কর নামে এক যাত্রীকে আটক করা হয়। আটক আবু বক্কর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

​বুধবার (১৮ জুন) রাত সোয়া ৮টার দিকে বিমানবন্দরের প্যাসেঞ্জার ডিপার্চার লাউঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান চালানো হয়। বিমানবন্দর কাস্টমসের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
​বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের দুবাইগামী ‘বিজি-১৪৭’ ফ্লাইটের যাত্রী আবু বক্করের আচরণ সন্দেহজনক হওয়ায় তার হ্যান্ড লাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার ব্যাগ থেকে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ সংযুক্ত আরব আমিরাত দিরহাম এবং ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার বাজারমূল্য প্রায় ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা।

​কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো বৈধ কাগজপত্র ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। আটক যাত্রীর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তাকে বিমানবন্দর কাস্টমস ও পতেঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে।
​শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, চোরাচালান, রাজস্ব ফাঁকি এবং অবৈধ মুদ্রা পাচার রোধে কাস্টমস ও সব গোয়েন্দা সংস্থার সমন্বিত নজরদারি ও এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com