মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫নং পুল এলাকায় এক গৃহস্থের ঘরের সিলিং থেকে বিশালাকার একটি অজগর উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রুশন আলী নামের এক ব্যক্তি তার শোবার ঘরের সিলিংয়ের ওপর সাপটি দেখতে পান। হঠাৎ এমন আতঙ্কজনক পরিস্থিতিতে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বেরিয়ে নিরাপদ দূরত্বে আশ্রয় নেন।খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ১২ ফুট লম্বা ও ১৬ কেজি ওজনের অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তারা। পরবর্তীতে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানিয়েছে, উদ্ধারকৃত অজগরটি দ্রুতই উপযুক্ত প্রাকৃতিক...
1
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫নং পুল এলাকায় এক গৃহস্থের ঘরের সিলিং থেকে বিশালাকার একটি অজগর উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রুশন আলী নামের এক ব্যক্তি তার শোবার ঘরের সিলিংয়ের ওপর সাপটি দেখতে পান। হঠাৎ এমন আতঙ্কজনক পরিস্থিতিতে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বেরিয়ে নিরাপদ দূরত্বে আশ্রয় নেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ১২ ফুট লম্বা ও ১৬ কেজি ওজনের অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তারা। পরবর্তীতে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানিয়েছে, উদ্ধারকৃত অজগরটি দ্রুতই উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।