শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
মেসিদের কটূক্তি করলে ভিসা বাতিল, কড়া বার্তা আর্জেন্টিনা সরকারের বেতন না পাওয়া ইবোলাবিরোধী কর্মীদের জীবনযুদ্ধের গল্প ম্যাসেঞ্জার চ্যাট বিতর্কে গেল শাবিপ্রবি ছাত্রশক্তি নেতার পদ ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস হোমিওপ্যাথিক তরল পান করে হবিগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা ‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি পাটওয়ারীর, অভিযোগ রাশেদ খাঁনের ‘সেই পুরোনো অভ্যাস! ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে’ শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিচ্ছে না ভারত

কুলিয়ারচরে কুড়ার মিল থেকে শতাধিক বস্তা সরকারি চাল উদ্ধার: আইনগত ব্যবস্থা নিতে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯০ Time View
116

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকার একটি কুড়ার মিল থেকে শতাধিক বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মিলটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মোঃ শরীফুল আলম।

রোববার (২৪ মে) দুপুরের দিকে পৌর এলাকার খরকমারা রেললাইনের পশ্চিম পাশে জিল্লু মিয়ার কুড়ার মিলে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় মিলের ভেতরে শতাধিক বস্তা সরকারি চাল পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই মিলটিতে তালা লাগানোর নির্দেশ দেন ইউএনও।
পরবর্তীতে কুলিয়ারচর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন মিলটিতে তালা লাগিয়ে দেন।
এদিকে, সরকারি চাল মজুদের বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী শরীফুল আলম।

উপজেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া চালের উৎস এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com