সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Title :
লোডশেডিং নিয়ে লেখা ‘শেয়ার দেওয়ায়’ যুবককে অপহরণের অভিযোগ প্রতিনিয়ত সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খাঁন এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসা করতে টাকা দেওয়ার কথা ভাবছে সরকার নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী ১১ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ ২১০ কোটি ডলারের সম্পদ সচল করতে থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০২ কোটি টাকা বরাদ্দ ইরান যুদ্ধ দীর্ঘ করতে চান না মার্কিন সেনা কর্মকর্তারা সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ আগস্ট ২০২৬ নতুন কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিতদের পাল্টা কমিটি গঠন সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, ভেঙে ভেঙে বাস্তবায়ন

কমিটি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় দিনমনি বাজারে শুরু হওয়া এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার জেরে সোনাপুর-বসুরহাট সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণার পর থেকেই পদপ্রত্যাশী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মাঝে চাপা উত্তেজনা ছিল। শনিবার বিকেলে এই দুই পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সন্ধ্যায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বলসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com