বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Title :
ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’ ফ্যামিলি কার্ডের গণনাকারীর ‘নিয়োগ বিতর্কে’ বিক্ষোভ, ইউএনও অফিস ঘেরাও হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য পত্রিকা: ‘মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে শূন্য হবে তিনটি পদ’ ২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার ৪ উইকেট নিয়ে লাঞ্চে বাংলাদেশ মনোনয়ন জমা দিতে আজ ইসিতে যাচ্ছে বিএনপি-জামায়াত গ্রামের পর এবার ঢাকায় রাতভর লোডশেডিং

এনসিপির কাছে আইআরআইয়ের জরিপ প্রতিবেদন হস্তান্তর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) তাদের সাম্প্রতিক জাতীয় জরিপ প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বের কাছে হস্তান্তর করেছে। বুধবার এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে আইআরআইয়ের একটি প্রতিনিধিদল এই প্রতিবেদন তুলে দেয়। এ সময় জরিপের বিভিন্ন দিক ও প্রাপ্ত ফলাফল নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লকলের নেতৃত্বে আসা প্রতিনিধিদলটি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা মতবিনিময় করেন এবং ভবিষ্যতে সংলাপ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে আইআরআই প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে জন ফ্লুহার্টি, অমিতাভ ঘোষ ও রুয়াকসানা হক উপস্থিত ছিলেন। অন্যদিকে, এনসিপির পক্ষ থেকে আন্তর্জাতিক ডেস্কের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ আলোচনায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com