শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Title :
দেশে না ফিরলে আ.লীগ ‘মুসলিম লীগ’ হয়ে যাবে: গোলাম মাওলা রনি কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া চূড়ান্ত চুক্তিতেই নির্ধারিত হবে পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহার: আরাগচি অজ্ঞান অবস্থায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা উদ্ধার আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অস্থায়ী গ্যালারিতেও উপচে পড়া দর্শক জিয়াউর রহমানের আদর্শ আজও প্রাসঙ্গিক: ডা. রফিকুল ইসলাম বিশ্বকাপের মঞ্চ মাতালেন নোরা ফাতেহি, ভেজেড্রিম ও সঞ্জয় অন্ধকার নামলেই ছিনতাইকারীদের রাজত্ব: চকরিয়া রেলস্টেশন যেন এক আতঙ্কের পথ ফেনী নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে মীরসরাইয়ের ধুম ইউনিয়ন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি নুরুল আমিন

আমি মূল্যস্ফীতি ভালোবাসি: ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৩ Time View
32

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার এখন ৪.২ শতাংশ, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। ইরান যুদ্ধের জেরে মূল্যস্ফীতির হার বেড়েছে দেশটিতে। এতে তিনি উদ্বিগ্ন কিনা, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি মূল্যস্ফীতি ভালোবাসি।

বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ শেষ হওয়া মাত্রই মূল্যস্ফীতি হুড়মুড় করে নিচে নেমে আসবে।

এদিন স্থানীয় সময় সকালেই ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস মূল্য সূচকের নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে। তা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন– না, আমি এটা ভালোবাসি। পরিসংখ্যানগুলো দারুণ! যুক্তরাষ্ট্রে এপ্রিলের মূল্যস্ফীতির হার ছিল ৩.৮ শতাংশ। মে মাসে তা বেড়ে দাঁড়ায় ৪.২ শতাংশ।

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জেরে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মূলত মূল্যস্ফীতির হার এভাবে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com