মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Title :
ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র? নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’-এর জরুরি সভা সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩ চসিকের ৩,৩০০ পরিচ্ছন্ন কর্মীকে রেইনকোট দিলেন মেয়র ডা. শাহাদাত খাগড়াছড়ি রামগড়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলা: ১ বছরের মাথায় আসামির মৃত্যুদণ্ড চট্টগ্রাম মীরসরাই শাহ্জী বাজার সেতুতে বড় দুর্ঘটনার আশঙ্কা: সংস্কার নেই  দীর্ঘদিন কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধসে ৯ জনের মর্মান্তিক মৃত্যু: নিহতের মধ্যে ৭ শিশুই ও নারী বান্দরবানে কৃষকদল নেতার কন্যাকে অপহরণ ছাত্রদল নেতার কুলিয়ারচরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বিতরণ করা হলো চেক ও চারাগাছ

প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে: সাইফুল হক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৫ Time View
93

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় এক বিবৃতি এসব কথা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত ইতিবাচক হলেও গণভোটের লক্ষ্য অর্জিত হবে কিনা সন্দেহ রয়েছে।

নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের বিষয়ে স্বাগত জানিয়ে সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন নিয়ে কোন সাংবাদিক আদেশ দিতে পারে কিনা এটা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। রাষ্ট্রপতির নামে এই ধরনের আদেশ অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট ও এখতিয়ারের বাইরে।

বিবৃতিতে তিনি বলেন, যে চারটি ভাগে ভাগ করে গণভোটের বিষয়াবলী উল্লেখ করা হয়েছে। কেবল একটি উত্তরে হ্যাঁ বা না বলা যথেষ্ট জটিল প্রক্রিয়া। এইভাবে গণভোটের আসল উদ্দেশ্য অর্জন করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

সাইফুল হক বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকের পর যেভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদ সংক্রান্ত আদেশে তার প্রতিফলন ঘটেনি। এটা আবার নতুন সংকট তৈরী করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com