সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Title :
চসিকের ৩,৩০০ পরিচ্ছন্ন কর্মীকে রেইনকোট দিলেন মেয়র ডা. শাহাদাত খাগড়াছড়ি রামগড়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলা: ১ বছরের মাথায় আসামির মৃত্যুদণ্ড চট্টগ্রাম মীরসরাই শাহ্জী বাজার সেতুতে বড় দুর্ঘটনার আশঙ্কা: সংস্কার নেই  দীর্ঘদিন কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধসে ৯ জনের মর্মান্তিক মৃত্যু: নিহতের মধ্যে ৭ শিশুই ও নারী বান্দরবানে কৃষকদল নেতার কন্যাকে অপহরণ ছাত্রদল নেতার কুলিয়ারচরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বিতরণ করা হলো চেক ও চারাগাছ কুলিয়ারচরে ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নেইমারকে নিয়ে আনচেলত্তির সিদ্ধান্ত ভুল, বলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

ধানমন্ডি ৩২ নম্বরে ব্যারিকেড দিয়ে পুলিশের তল্লাশি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০১ Time View
104

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ব্যারিকেড দিয়ে তল্লাশি করছে পুলিশ। এর পাশাপাশি ধানমন্ডির আরও বেশ কয়েকটি এলাকায় থানা পুলিশ গাড়ি আটকিয়ে তল্লাশি করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে মাথায় রেখে এবং আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২সহ ধানমন্ডির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ‌ এরই অংশ হিসেবে ধানমন্ডি ৩২সহ রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি আটকে তল্লাশি করছে পুলিশ। ‌ এছাড়া কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি ক্যশৈন্যু মারমা বলেন, নিরাপত্তা জনিত স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে ধানমন্ডি ৩২সহ ধানমন্ডি ২৭ নম্বর ও আবাহনী মাঠ এলাকায় পুলিশের উপস্থিতি রয়েছে। সেখানে গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ১৩ নভেম্বর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রস্তুত আছি। ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো।

১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ দলের সম্ভাব্য নাশকতার আশঙ্কা প্রসঙ্গে কমিশনার বলেন, একটি দুটি মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চলছে। ঢাকাবাসী আমাদের সঙ্গে আছে। তাই কোনো অঘটন ঘটলে তা মোকাবিলার সক্ষমতা আমাদের রয়েছে। আগামী ১৩ নভেম্বর পুলিশসহ রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com