মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Title :
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩ চসিকের ৩,৩০০ পরিচ্ছন্ন কর্মীকে রেইনকোট দিলেন মেয়র ডা. শাহাদাত খাগড়াছড়ি রামগড়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলা: ১ বছরের মাথায় আসামির মৃত্যুদণ্ড চট্টগ্রাম মীরসরাই শাহ্জী বাজার সেতুতে বড় দুর্ঘটনার আশঙ্কা: সংস্কার নেই  দীর্ঘদিন কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধসে ৯ জনের মর্মান্তিক মৃত্যু: নিহতের মধ্যে ৭ শিশুই ও নারী বান্দরবানে কৃষকদল নেতার কন্যাকে অপহরণ ছাত্রদল নেতার কুলিয়ারচরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বিতরণ করা হলো চেক ও চারাগাছ কুলিয়ারচরে ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নেইমারকে নিয়ে আনচেলত্তির সিদ্ধান্ত ভুল, বলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার

খাগড়াছড়ি রামগড়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলা: ১ বছরের মাথায় আসামির মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১ Time View
3
জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়সী এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় আসামি মো. শাহিনকে (৫৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
​আজ সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
​আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ২৫ জুলাই রামগড় এলাকায় দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে মো. শাহিন। ঘটনার পর পরই ভুক্তভোগী পরিবার মামলা করলে পুলিশ দ্রুত আসামিকে গ্রেপ্তার করে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে ঘটনার মাত্র এক বছরের মাথায় আদালত এই ঐতিহাসিক রায় প্রদান করলেন।
​রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সৃজনী ত্রিপুরা এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “ঘটনার মাত্র এক বছরের মধ্যে রায় ঘোষণা হওয়ায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। এই রায় সমাজে অপরাধ প্রবণতা কমাতে দৃষ্টান্ত হয়ে থাকবে।”
​তবে এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম। তিনি জানান, তারা এই রায়ের বিরুদ্ধে অতি দ্রুত উচ্চ আদালতে আপিল করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com