সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Title :
চসিকের ৩,৩০০ পরিচ্ছন্ন কর্মীকে রেইনকোট দিলেন মেয়র ডা. শাহাদাত খাগড়াছড়ি রামগড়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলা: ১ বছরের মাথায় আসামির মৃত্যুদণ্ড চট্টগ্রাম মীরসরাই শাহ্জী বাজার সেতুতে বড় দুর্ঘটনার আশঙ্কা: সংস্কার নেই  দীর্ঘদিন কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধসে ৯ জনের মর্মান্তিক মৃত্যু: নিহতের মধ্যে ৭ শিশুই ও নারী বান্দরবানে কৃষকদল নেতার কন্যাকে অপহরণ ছাত্রদল নেতার কুলিয়ারচরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বিতরণ করা হলো চেক ও চারাগাছ কুলিয়ারচরে ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নেইমারকে নিয়ে আনচেলত্তির সিদ্ধান্ত ভুল, বলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

বান্দরবানে কৃষকদল নেতার কন্যাকে অপহরণ ছাত্রদল নেতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৫ Time View
21
মোঃ ওমর ফারুক, বান্দরবান প্রতিনিধি:
নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম মামুনের বিরুদ্ধে।
আলীকদম থানায় গত ৪ জুলাই দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী সায়মন সৈয়দ শোভাকে (১৫) স্কুলে আসা যাওয়ার সময় আনোয়ারুল ইসলাম মামুন (২৬) প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। মামুনকে নিষেধ করার পরও প্রতিনিয়ত রাস্তাঘাটে বিরক্ত করত এবং জোরপূর্বক বিয়ে করবে বলে হুমকি দিয়েছিল।
গত ৮ জুন সকালে কন্যার খোঁজ না পেয়ে আলীকদম থানায় নিখোঁজের ডায়েরি করেন তার পিতা। ওইদিন আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় সায়মন সৈয়দ শোভা পৌঁছালে আনোয়ারুল ইসলাম মামুনসহ মোট আটজন তাকে জোরপূর্বক অপহরণ করে গাড়িতে করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
আলীকদম কৃষকদলের সিনিয়র সহসভাপতি মো. সৈয়দ আলম বলেন, “আমার মেয়ের কোনো খোঁজ এখনও পাইনি। তদন্ত কর্মকর্তার গাফেলতির কারণে সে উদ্ধার হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com