মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Title :
ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে কিয়েভে হামলা, নিহত ১৪ ভারি বর্ষণে খুঁটি ভেঙে বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ সৌদি প্রবাসীদের যে বিষয়ে সতর্ক করল দূতাবাস ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র? নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’-এর জরুরি সভা সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩ চসিকের ৩,৩০০ পরিচ্ছন্ন কর্মীকে রেইনকোট দিলেন মেয়র ডা. শাহাদাত খাগড়াছড়ি রামগড়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলা: ১ বছরের মাথায় আসামির মৃত্যুদণ্ড চট্টগ্রাম মীরসরাই শাহ্জী বাজার সেতুতে বড় দুর্ঘটনার আশঙ্কা: সংস্কার নেই  দীর্ঘদিন কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা চান সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ Time View
90
জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের সম্মানার্থে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার ক্লাব প্রাঙ্গণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন তাঁর বক্তব্যে বর্তমান সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও সফলভাবে বাস্তবায়নে সাংবাদিক সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হিসেবে প্রথমবার বক্তব্য দেন উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী ক্লাব কর্তৃপক্ষ ও ব্যবস্থাপনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে চাই। এই লক্ষ্য অর্জনে আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা ও দিকনির্দেশনা একান্ত প্রয়োজন।’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। 

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ ইফতার মাহফিলে উপস্থিত ব্যক্তিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত, আজ আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমবেত হয়েছি। আপনারা অনেক কষ্ট স্বীকার করে এসেছেন। আমাদের নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেটা আমাদের নতুন প্রত্যাশার একটা দিগন্ত আমাদের সামনে।

’ 

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ এম ছালেহ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com