সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Title :
কুলিয়ারচরে ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নেইমারকে নিয়ে আনচেলত্তির সিদ্ধান্ত ভুল, বলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ এইচএসসির তৃতীয় দিনে বহিষ্কার ৫০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না: চিফ হুইপ জুন মাসে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ সাবেক ছাত্রলীগ নেতার কাছ থেকে ক্রেস্ট নিলেন কুমিল্লার ডিসি আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান, ভারতীয় পন্ডিতের বক্তব্য ভাইরাল তেহরানে খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা

শত্রুর বিরুদ্ধে কঠোর জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত: ইরানি জেনারেল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯৩ Time View
118

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষার জন্য যে কোনো মুহূর্তে শত্রুর বিরুদ্ধে ‘চূড়ান্ত ও কঠোর’ জবাব দিতে দেশের সেনাবাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত।

শনিবার (২৯ নভেম্বর) মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ‘জাতীয় নৌবাহিনী দিবস’ উদযাপন এবং ‘কোর্দেস্তান’ নামের ভাসমান নৌঘাঁটি ও একটি ডেস্ট্রয়ারের উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, বিশেষজ্ঞ এবং সবচেয়ে অভিজ্ঞ জনবলের সুবিধায়, দেশের নৌবাহিনী নৌ যন্ত্রাংশ এবং সরঞ্জামের অভ্যন্তরীণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে সক্ষম হয়েছে। এর ফলে দেশের নৌবাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামুদ্রিক শিল্প এবং জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলোর সহযোগিতায় বিশাল অগ্রগতি অর্জন করেছে।

মেজর জেনারেল হাতামি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরানের ভূমিকার কথা উল্লেখ করে জোর দিয়ে বলেন, ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয়ের পর থেকে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় ইসলামী প্রজাতন্ত্রের গঠনমূলক এবং অভূতপূর্ব ভূমিকা প্রমাণিত হয়েছে।

হাতামি তার বক্তব্যে ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডকে ‘আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার’ জন্য একটি ‘রোগ’ হিসেবে বর্ণনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com