সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
চসিকের ৩,৩০০ পরিচ্ছন্ন কর্মীকে রেইনকোট দিলেন মেয়র ডা. শাহাদাত খাগড়াছড়ি রামগড়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলা: ১ বছরের মাথায় আসামির মৃত্যুদণ্ড চট্টগ্রাম মীরসরাই শাহ্জী বাজার সেতুতে বড় দুর্ঘটনার আশঙ্কা: সংস্কার নেই  দীর্ঘদিন কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধসে ৯ জনের মর্মান্তিক মৃত্যু: নিহতের মধ্যে ৭ শিশুই ও নারী বান্দরবানে কৃষকদল নেতার কন্যাকে অপহরণ ছাত্রদল নেতার কুলিয়ারচরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বিতরণ করা হলো চেক ও চারাগাছ কুলিয়ারচরে ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নেইমারকে নিয়ে আনচেলত্তির সিদ্ধান্ত ভুল, বলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য বিডব্লিউওটির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৯৮ Time View
124

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য দিয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি জানায়, দক্ষিণ-পূর্ব আন্দামান সাগর ও এর তৎসংলগ্ন এলাকায় একটি সার্কুলেশন তৈরি হয়েছে। এটি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে এ সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে, এটি বাংলাদেশে আঘাত হানবে কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়।

বিডব্লিউওটি আরও জানায়, ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানতে পারে তার সম্পর্কে আরও তিন থেকে চারদিন পরে ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। কিন্তু এর প্রভাবে মাস শেষে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে।

এদিকে, শৈত্যপ্রবাহ নিয়ে বিডব্লিউওটির আরেক পোস্টে বলা হয়, দেশে শীতের আমেজ ছড়িয়ে পড়লেও নভেম্বরের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহের প্রবল সম্ভাবনা নেই। তবে, এই সময় দেশের তাপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। অর্থাৎ দোলাচলে থাকবে আবহাওয়া। দেশজুড়ে পরিপূর্ণ শীত উপভোগ করতে হলে শৈত্যপ্রবাহের আগমনের অপেক্ষা করতে হবে। তার আগ পর্যন্ত ‘এই শীত, এই গরম’ বদলাচ্ছে আবহাওয়া পরিস্থিতি চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com