শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Title :
সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়ে ছাত্রদল-ছাত্রশক্তির পাল্টাপাল্টি ব্যানার সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: তথ্য প্রতিমন্ত্রী কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শর্তসাপেক্ষে শুল্ক-কর অব্যাহতি সৌরবিদ্যুৎ থেকে লক্ষ্য ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদন: অনিন্দ্য অমিত কোমরে বালির বস্তা বাঁধা মরদেহ উদ্ধার সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য নিতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিকেরা অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে যুবক আটক, এনসিপি-বিএনপি মুখোমুখি সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী বারীকে দেখতে হাসপাতালে রিজভী তেজগাঁও এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৮৩ দেশকে বাঁচাতে খালেদা জিয়া দুই সন্তান নিয়ে দেশত্যাগ করেননি: চিফ হুইপ

সিংড়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ Time View
34

ফয়সাল আহমেদ
সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। সিংড়া বাজারের হাটসিংড়া চাউলপট্টি এলাকার একটি গুদামে অবৈধভাবে এই চাল মজুত করা হয়েছিল। উদ্ধারকৃত চালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ৩১০ টাকা।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালগুলো উদ্ধার করা হয়। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত এই অভিযানের নেতৃত্ব দেন।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া বাজারের ব্যবসায়ী বিপ্লব কুমার কুন্ডুর (পিতা: বিমল কুমার কুন্ডু) গুদামে অভিযান চালানো হয়। এ সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল সেখানে অবৈধভাবে লুকিয়ে রাখার সত্যতা পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা চাল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সরকারি এই খাদ্য সহায়তার চাল অবৈধভাবে মজুত বা কালোবাজারে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে এই অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com